বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে গতকাল শুক্রবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।সকাল ১০টায় নগরের জিলা স্কুলের বর্ধিত অংশে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী। এতে বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।এ উপলক্ষে সকালে অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়।