বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হারুন অর রশীদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হারুন অর রশীদ খানকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।বরিশাল বিশ্ববিদ্যালয় সূত্র গতকাল শুক্রবার জানায়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর জিল্লুর রহমান বরিশাল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের বর্তমান প্রকল্প পরিচালক হারুন অর রশীদ খানকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়।