বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর হবে। সকাল ১০টা থেকে ১১টা ক ও খ ইউনিট এবং বেলা তিনটা থেকে চারটা গ ইউনিটের পরীক্ষা হবে। গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রারের দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবনসহ নগরের সব শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। পরীক্ষার্থীদের আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.barisaluniv.edu.bd) এবং পত্রিকার মাধ্যমে জানানো হবে।