বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে শিক্ষার্থী ভর্তির আবেদন ফরম পূরণের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। গতকাল শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এক ছাত্রের ভর্তির আবেদন ফরম গ্রহণ নিশ্চিত করেন।শিক্ষামন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঢাকা লিয়াজোঁ অফিসে এ ভর্তি কার্যক্রম উদ্বোধন করেন। ২০১১-১২ শিক্ষাবর্ষে এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদের অধীনে ছয়টি বিষয়ে মোট ৪০০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আবেদন করার শেষ তারিখ ২২ অক্টোবর। বিজ্ঞপ্তি।