বরিশাল বোর্ডে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের একজনও পাস করেনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির একটি বরিশাল জেলায় এবং অন্যটি ভোলায়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড।
প্রতিষ্ঠান দুটির মধ্যে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ডব্লিউএসএম সেকেন্ডারি গার্লস স্কুল থেকে আটজন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে। ভোলার লালমোহন উপজেলার বালুর দালাল বাজার সেকেন্ডারি স্কুল থেকে ৪৭ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। কিন্তু একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, শূন্য পাস করা দুটি প্রতিষ্ঠান নন-এমপিওভুক্ত। ওই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।