বরিশাল বোর্ডে সেরা ক্যাডেট কলেজ
উচ্চমাধ্যমিক পরীক্ষায় বরিশাল বোর্ডে এবারও শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়ে বোর্ডসেরার তালিকায় শীর্ষে রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানের ৪৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছেন।সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পাওয়া প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে আছে নগরের অমৃত লাল দে মহাবিদ্যালয়। প্রতিষ্ঠানের ৮৭০ জনের মধ্যে ২৪৫ জন জিপিএ-৫সহ পাস করেছেন ৮০৫ জন। পাসের হার ৯২ দশমিক ৫২। বোর্ডে এ প্রতিষ্ঠানের অবস্থান দ্বিতীয়।তালিকায় তৃতীয় অবস্থানে থাকা সরকারি মহিলা কলেজের ৮৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২ জন জিপিএ-৫সহ পাস করেছেন ৭৩১ জন।চতুর্থ অবস্থানে থাকা বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ৮০৩ জনের মধ্যে ১২৯ জন জিপিএ-৫ পেয়েছেন। পরের অবস্থানে রয়েছে গৌরনদীর মাহিলারা ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানের ৪৯১ জনের মধ্যে ৩৬ জন জিপিএ-৫সহ পাস করেছেন ৪৩৫ জন। ষষ্ঠ স্থান অর্জন করেছে বরগুনার আমতলী কলেজ। কলেজের ৬৩৭ জনের মধ্যে ৪৪ জন জিপিএ-৫সহ ৫৪৯ জন পাস করেছেন।ফলাফলের অবস্থানের ক্রমানুসারে বরগুনার পাথরঘাটা কলেজের ৩৭৪ জনের মধ্যে পাস করেছেন ৩৩৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৪ জন। পিরোজপুরের শহীদ স্মৃতি কলেজের ৫১৬ জনের মধ্যে ৪৯ জন জিপিএ-৫সহ ৪৩৪ জন পাস করেছেন। উজিরপুরের সৈয়দ আজিজুল হক কলেজের ৩৭০ জনের মধ্যে পাস করেছেন ৩৩৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ২১ জন।পিরোজপুর সরকারি মহিলা কলেজের ৩৭৮ জনের মধ্যে ৩৪২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ জন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের ৩৯৩ জনের মধ্যে ৩৫৪ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন। বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের ২৫০ জনের মধ্যে ৩৩ জন জিপিএ-৫সহ ২২৩ জন পাস করেছেন। পটুয়াখালীর দুমকী উপজেলার জনতা কলেজের ২৯৭ জনের মধ্যে পাস করেছেন ২৮২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৮ জন। শহীদ আবদুর রব সেরনিয়াবাত কলেজের ৩৮২ জনের মধ্যে ২৩ জন জিপিএ-৫সহ ৩১৭ জন পাস করেছেন।ভোলা সরকারি কলেজের ৪৬০ জনের মধ্যে ৩৬৬ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৩ জন। বাবুগঞ্জ কলেজের ৩৬২ জনের মধ্যে ৩০২ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন। হিজলা কলেজের ৪০২ জনের মধ্যে ৩৪৫ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন আটজন। অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী বলেন, প্রথম সৃজনশীল পদ্ধতি, রসায়ন প্রশ্নপত্র কঠিন হওয়া, পরীক্ষার সময় হরতালসহ নানা কারণে পরীক্ষার্থীদের ওপর প্রভাব পড়েছে। তা না হলে প্রতিষ্ঠানের ফলাফল আরও ভালো হতো।