বরিশাল বোর্ডে ৭৮ জনের ফল পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে ১৯ হাজার ৬৯৯টি আবেদনের বিপরীতে মাত্র ৭৮ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩০ জন আর জিপিএ-৫-এ উন্নীত হয়েছেন ২ জন শিক্ষার্থী। গতকাল শনিবার এই ফল প্রকাশ করা হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট এইচএসসির ফল প্রকাশের পর ১৯ থেকে ২৫ আগস্ট পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময়সীমা নির্ধারণ করে দেয় বোর্ড কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সীমার মধ্যে পাস ও ফেল করা শিক্ষার্থীরা আবেদন জমা দেন। ওই আবেদনের মধ্যে সর্বোচ্চ ছিল বাংলা বিষয়ে। এরপর ছিল ইংরেজি ও নতুন চালু করা তিনটি সৃজনশীল বিষয়।