বরিশাল মুক্ত দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীকে হটিয়ে বরিশালকে শত্রুমুক্ত করেন। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের আমতলা মোড়ে বিজয় বিহঙ্গ চত্বরে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী-সংগঠকেরা মিলিত হন। প্রথম আলোর বরিশাল বন্ধুসভা, উদীচী এবং নাট্য সংগঠন ‘বরিশাল নাটক’ যৌথভাবে ওই মিলনমেলার আয়োজন করে। সন্ধ্যা ছয়টায় বন্ধুসভা ও উদীচীর সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করে মিলনমেলার সূচনা করেন।