বরিশাল শহর থেকে ইজিবাইক তুলে দেওয়ার সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মহানগর থেকে ব্যাটারিচালিত ইজিবাইক তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারেনি বরিশাল সিটি করপোরেশন। আজ বৃহস্পতিবার থেকে মহানগরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, মহানগরের গুরুত্বপূর্ণ সড়কে ইজিবাইক চলাচল করায় সার্বক্ষণিক যানজট লেগে থাকে। ফলে সাধারণ নাগরিকেরা চরম দুর্ভোগে পড়ে। যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ হিমশিম খায়। এসব কারণে সদর রোডের জেলখানার মোড় থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত, নৌবন্দরের ফায়ার সার্ভিস কার্যালয় থেকে ফজলুল হক অ্যাভিনিউ সড়ক, পোর্ট রোড থেকে ফলপট্টি চকবাজার সড়ক এবং হেমায়েতউদ্দিন সড়কে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নগরের নথুল্লাবাদ থেকে জেলখানার মোড় পর্যন্ত এবং রূপাতলী থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত চলাচল করতে পারবে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এদিকে মহানগর থেকে ইজিবাইক তুলে দেওয়ার সিদ্ধান্তে একমত হতে পারেনি বরিশাল সিটি করপোরেশন। তাদের দাবি, মহানগরে যান চলাচলের সমস্ত দায়িত্ব সিটি করপোরেশনের। তারা ইজিবাইক চলাচলের জন্য লাইসেন্স নবায়নের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার আবু রায়হান মো. সালেহ প্রথম আলোকে বলেন, মহানগরে ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন উচ্চ আদালত। ওই নির্দেশনার অংশ হিসেবে প্রথম ধাপে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে ইজিবাইক তুলে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে মহানগর থেকে সব ইজিবাইক তুলে দেওয়া হবে। এ বিষয়ে গত মঙ্গলবার বিআরটিএ, মালিক সমিতি, বরিশাল সিটি করপোরেশনের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে। বৈঠকে সিটি করপোরেশনের প্রতিনিধি এ ব্যাপারে একমত পোষণ করেছেন।
তবে বরিশাল সিটি করপোরেশনের যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিআরটিএর সভায় মেট্রোপলিটন পুলিশ মহানগরে চলাচল করা ইজিবাইকের লাইসেন্স নবায়ন না করার জন্য বলেছে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘মহানগরের সড়ক সিটি করপোরেশনের। আমাদের সড়কে আমরাই লাইসেন্স দেব। পুলিশ এই সড়ক থেকে যানবাহন তুলে দিতে পারে না। তা ছাড়া উচ্চ আদালতের নির্দেশনার ব্যাপারে আইন উপদেষ্টার মতামত নেওয়া হয়েছে। সে অনুযায়ী নবায়ন চলছে।’
এ ব্যাপারে উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহ প্রথম আলোকে বলেন, মহানগরের সড়ক উন্নয়ন এবং ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের। যানবাহন নিয়ন্ত্রণ ও যান চলাচল দেখার দায়িত্ব মেট্রোপলিটন পুলিশের।

বরিশাল শহর থেকে ইজিবাইক তুলে দেওয়ার সিদ্ধান্ত

nআজ থেকে কয়েকটি সড়কে চলাচল বন্ধ nরাজি নয় সিটি করপোরেশন