বরিশাল শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে সাড়ে ৮৫ হাজার পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের সঙ্গে একযোগে আজ মঙ্গলবার থেকে বরিশাল শিক্ষা বোর্ডে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে।বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহম্মদ শাহ্ আলমগীর জানান, চলতি বছর এখানে ৮৫ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৪১ হাজার ১০৭ এবং ছাত্রী ৪৪ হাজার ৪২০ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে নয় হাজার ৮৩৩ জন। এক হাজার ৬৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর ৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর হচ্ছে ৯৮টিতে।পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বিভাগের সবচেয়ে বেশিসংখ্যক পরীক্ষার্থী বরিশাল জেলায়। পরীক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৩৩৭। আর ঝালকাঠিতে অংশ নিচ্ছে সবচেয়ে কমসংখ্যক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর সংখ্যা আট হাজার ৬৪৩। এর মধ্যে ছাত্র তিন হাজার ৭৯১ এবং ছাত্রী চার হাজার ৮৫২ জন।বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার জানান, গত বছর জেএসসি পরীক্ষার সময় পর্যবেক্ষণ দল গঠন করা হলেও এ বছর হয়নি। স্থানীয় প্রশাসনই এবার সার্বিক দায়িত্ব পালন করবে। শিক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে, এ জন্য কেন্দ্রের সচিবকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।