বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদারকে উড়ো চিঠির মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।শিক্ষা বোর্ড সূত্র জানায়, ১৫ ফেব্রুয়ারি ডাকযোগে একটি চিঠি চেয়ারম্যানের দপ্তরে পৌঁছায়। চেয়ারম্যান বরিশালের বাইরে থাকায় চিঠিটি তখন খোলা হয়নি। গত বুধবার তিনি ওই চিঠিটি খোলেন।চিঠিতে তাঁকে বরিশাল ছেড়ে যেতে বলা হয়। না গেলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘আমি বুধবার ওই চিঠি পেয়েছি। থানায় সাধারণ ডায়েরি করেছি।’মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদুজ্জামান বলেন, বিষয়টি তাঁরা তদন্ত করে দেখছেন।