বরিশাল-৫ আসনে আজ উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচন আজ রোববার৷ এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে৷ গতকাল শনিবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলের সাবেক সাংসদ শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বিএনপি বা অন্য কোনো দল এতে অংশ নিচ্ছে না৷
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ২২৮ জন৷ কেন্দ্র ১৫৯টি৷ এসব কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে৷ প্রায় দুই হাজার ৮৪৮ জন কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পালন করবেন৷
বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম প্রথম আলোর কাছে মুঠোফোনে গতকাল অভিযোগ করেন, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা তাঁকে প্রচারণা না চালানোর হুমকি দিচ্ছেন৷ এমনকি একটি গোয়েন্দা সংস্থাও তাঁকে চাপের মুখে রেখেছে৷
তবে বিএনএফের প্রার্থীকে হুমকির অভিযোগ অস্বীকার করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম৷