বরিশাল-৫ উপনির্বাচনে জয়ী জেবুন্নেছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল-৫ উপনির্বাচনে জয়ী হয়েছেন প্রয়াত সাংসদ শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেছা আফরোজ। তিনি এক লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ-সমর্থিত জেবুন্নেছার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফ-সমর্থিত সাইফুল ইসলাম পেয়েছেন ছয় হাজার ১৩৬ ভোট।
আজ রোববার অনুষ্ঠেয় এ উপনির্বাচনে ৫৫ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহীদুল আলম ভোটের ফল ঘোষণা করেন।