বরিশালকে শিশুবান্ধব নগর গড়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুর শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দিয়ে বরিশাল মহানগরকে শিশুবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মপরিকল্পনা ও অবহিতকরণ সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন সিটি মেয়র ও অন্য অতিথিরা। সভায় পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিখিল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন হিরণ। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ক্যায়েল ডি রয়। বক্তব্য দেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস, বরিশালের ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, পুলিশ কমিশনার মো. আব্দুর রহিম, ইউনিসেফের বরিশাল বিভাগীয় প্রধান তৌফিক আহমেদ, বরিশাল জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী প্রমুখ।