বরিশালে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাতপরিচয়ের এক যুবকের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জি জি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই বিদ্যালয়সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে তাঁরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় জানান, লাশটির গলা ও বুক কাটা এবং শরীরে জখমের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে জবাই করে লাশ পানিতে ফেলে দিয়েছে।