বরিশালে অভ্যন্তরীণ পথে লঞ্চ চলাচলে সতর্কতার পরামর্শ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে বরিশালের নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত থাকায় ছোট লঞ্চের চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করে লঞ্চ চালাতে পরামর্শ দিয়েছে বিআইডব্লিউটিএ।
এদিকে বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক প্রণব কুমার রায় গতকাল দুপুরে জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে ২২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে শুক্রবার রাত ১০টা থেকে গতকাল দুপুর পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে আরও দু-এক দিন এভাবে বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ ছাড়া বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য বরিশালের অভ্যন্তরীণ নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত এবং পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।