বরিশালে অশ্বিনী কুমার দত্তের সমাধি নির্মাণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যুর ৮৮ বছর পর স্বদেশি আন্দোলনের অগ্রপথিক অশ্বিনীকুমার দত্তের দেহভস্ম বরিশাল এনে তাঁর সমাধি নির্মাণের উদ্যোগ নিয়েছে বরিশাল পূজা উদ্যাপন পরিষদ। গত বৃহস্পতিবার তাঁর দেহভস্ম বরিশাল নগরের কাউনিয়া মহাশ্মশানে স্থাপন করে সেখানে সমাধি নির্মাণ শুরু হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় সমাধি নির্মাণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শওকত হোসেন। জেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ তালুকদার মো. ইউনুস। বক্তব্য দেন তপন কুমার চক্রবর্তী, মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), সুভাষ দাস প্রমুখ।অশ্বিনীকুমার দত্ত ১৯২৩ সালের ৭ নভেম্বর কলকাতায় মারা যান। ১৮৫৬ সালের ২৫ জানুয়ারি পটুয়াখালী জেলায় তাঁর জন্ম।