বরিশালে অস্ত্র ও গুলিসহ ডাকাত সরদার গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পশ্চিম বাদলপাড়া থেকে গত বুধবার সন্ধ্যায় ডাকাত-সরদার জলিল সিকদারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল পশ্চিম বাদলপাড়া এলাকায় অভিযান চালায়। জলিল সিকদার ওরফে ডাকাত জলিল (৪৫) এ সময় সহযোগীদের নিয়ে পালানোর চেষ্টা চালালেও র্যাব সদস্যরা তাঁকে ধরে ফেলেন। পরে জলিলের স্বীকারোক্তি অনুযায়ী পশ্চিম বাদলপাড়ায় তাঁর ঘেরের টংঘর থেকে একটি বিদেশি এলজি এবং পাশের ডোবায় একটি ব্যাগে থাকা চারটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, র্যাব গতকাল বৃহস্পতিবার জলিল সিকদারকে থানায় হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।