বরিশালে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ: ‘সহিংসতার বিরুদ্ধে সংস্কৃতি’ শিরোনামে বরিশালের ২৭ সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবাদী আলোচনা, আবৃত্তি, সংগীত ও নাটক, অশ্বিনী কুমার হল চত্বরে, বিকেল চারটায়।
শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়: বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, টেলিভিশন ব্যক্তিত্ব, সংগীতশিল্পী ও অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা ওরফে জুয়েলের একক সংগীতসন্ধ্যা, নগরের ফকিরবাড়ি সড়কের শিক্ষক ভবনের তৃতীয় তলায়, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
শ্রীশ্রী হরি-গুরু চাঁদ মাতুয়া মন্দির: বরিশাল বিভাগীয় সর্বজনীন সরস্বতি পূজা ও অঞ্জলি প্রদান, নগরের নতুন বাজার অমৃতাঙ্গন আদি শ্মশান এলাকায় মন্দির প্রাঙ্গণে, সকাল আটটায়।