বরিশালে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরণ সাংস্কৃতিক সংগঠন: ‘হাতে হাত বেঁধে ছুঁয়েছি পঁচিশ, যেতে চাই শতবর্ষে...’—এই শিরোনাম নিয়ে সংগঠনের ২৫ বছর পূর্তি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন, সরকারি ব্রজমোহন কলেজের মুক্তমঞ্চে, সকাল ১০টায়।
সচেতন নাগরিক কমিটি-বরিশাল: ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট—ইয়েস সদস্যদের সঙ্গে সমন্বয় সভা, প্যারারা রোডের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে, বিকেল চারটায়।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট-বরিশাল: নিঃশর্তভাবে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে প্রতীকী তালামিছিল, নগরের সিটি কলেজ প্রাঙ্গণ থেকে, সকাল ১০টায়।