প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-বরিশাল: বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে সকাল সাড়ে ছয়টায় প্রভাতি অনুষ্ঠান, সকাল সোয়া আটটায় রাখি উৎসব, ঢাক উৎসব, মঙ্গল শোভাযাত্রা, তিন দিনের উদীচী বৈশাখী মেলার উদ্বোধন, নগরের ব্রজমোহন বিদ্যালয়ের তমালতলায়।
চাঁদের হাট: শিশু-কিশোর সংগঠন চাঁদের হাট বৈশাখী মেলার উদ্বোধন, নগরের আমনতগঞ্জ টিবি হাসপাতাল মাঠে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
খেলাঘর-বরিশাল জেলা: নববর্ষকে আহ্বান জানিয়ে প্রভাতি অনুষ্ঠান, নগরের অশ্বিনী কুমার হল চত্বর, সকাল সাতটায়।
শব্দাবলী গ্রুপ থিয়েটার: বৈশাখ উৎসবের উদ্বোধন, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, বিকেল চারটায়।