বরিশালে আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ-বরিশাল: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন, অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে, সকাল সাতটায়।
খেলাঘর-বরিশাল: ‘আনন্দময় শৈশব চাই, সুখী সুন্দর বাংলাদেশে’ শিরোনাম নিয়ে বরিশাল জেলা সম্মেলন ও বিভাগীয় শিশু সমাবেশের উদ্বোধন, অশ্বিনী কুমার হল চত্বরে, সকাল ১০টায়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বরিশাল নাটক: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নগরের উত্তর মল্লিক রোডের উদীচী ভবনে, বিকেল পাঁচটায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা): ‘বরিশাল বিভাগের পরিবেশ পরিস্থিতি: নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা, নগরের রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে, বেলা সাড়ে তিনটায়।