বরিশালে ইজিবাইক চালুর দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক থেকে ইজিবাইক তুলে দেওয়ায় ক্ষুব্ধ বিভিন্ন শ্রমিক সংগঠন। অবিলম্বে পরিবেশবান্ধব এই যান চলাচলের অনুমতি দাবি করেছেন সংগঠনগুলোর নেতারা। গতকাল শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আটটি সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ওই দাবি জানানো হয়।
বিবৃতিতে শ্রমিকনেতারা বলেছেন, দীর্ঘদিন ধরে মহানগরে যান চলাচল নিয়ে বরিশাল সিটি করপোরেশন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের মধ্যে সমন্বয়হীনতা চলছে। এই সমন্বয়হীনতার ফলে ব্যাটারিচালিত ইজিবাইক এবং রিকশার মালিক ও শ্রমিকেরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হচ্ছেন।