বরিশালে উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বরিশালে অনুষ্ঠিত হয়েছে উদীচীর সপ্তদশ দ্বিবার্ষিক জেলা সম্মেলন। গতকাল শুক্রবার বেলা ১১টায় কালীবাড়ি সড়কে উদীচী ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের পর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতজন মুকুল দাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শংকর সাঁওজাল বলেন, একসময় মানুষ নিছক গান শেখার তাগিদ নিয়ে উদীচীর আঙিনায় আসত। তারাই পরবর্তী সময়ে দেশ গড়ার কাজে নিজেকে সঁপে দিত। বর্তমানে মুক্তচিন্তার শিল্পী-কর্মীর সংখ্যা বাড়ছে না। উদীচীকে তার দায়িত্ব থেকে মুক্তিযুদ্ধের চেতনায় সংস্কৃতিমান মানুষ গড়ে তুলতে হবে। দেশকে সামনে নিতে হলে সংস্কৃতির বিকাশ ঘটানোর বিকল্প নেই।