বরিশালে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চ ও পন্টুনের ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীবাহী সুরভী লঞ্চের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে বরিশাল নৌবন্দরে নোঙর করা এমভি টিপু-৭ নামের একটি লঞ্চ। লঞ্চের ধাক্কায় নৌবন্দরের একটি অংশের ক্ষতিও হয়েছে। গতকাল মঙ্গলবার ভোররাত পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুরভী লঞ্চটি নোঙর করতে গিয়ে এমভি টিপু-৭-কে জোরে ধাক্কা দেয়। এতে এমভি টিপুর পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পাশাপাশি পন্টুনের মঠ (যাত্রী ওঠানামা করার পথ) ভেঙে গেছে। এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সুরভী লঞ্চের মাস্টার কামালকে মৌখিকভাবে কারণ দর্শাতে বলেছে।বিআইডব্লিউটিএর বরিশাল বন্দরের কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, এমভি টিপু লঞ্চের দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া পন্টুনের একটি অংশেরও ক্ষতি হয়েছে।