বরিশালে ওলামা মাশায়েখ পরিষদের মিছিল থেকে দুজনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগর থেকে ওলামা মাশায়েখ পরিষদের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করলে গতকাল শুক্রবার মিছিল থেকে তাদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা আবদুল্লাহ আল নাহিয়ান (২৭) ও কাশিপুরের ইছাকাঠির বাসিন্দা মীর মাহবুবুর রহমান (৪০)।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, জুমার নামাজের পর নগরের জামে কশাই মসজিদ থেকে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে মিছিলটি বের করা হয়। এর পরপরই ধাওয়া দেয় পুলিশ। ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলকারীরা। পুলিশ সেখান থেকে আটজনকে আটক করলেও পরে ছয়জনকে ছেড়ে দেয়। মহানগর পুলিশের সহকারী কমিশনার আসলাম খান বলেন, কোনো অনুমতি না নিয়ে মিছিল করায় তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।