বরিশালে কলেজছাত্রী লাঞ্ছিত, বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে কলেজছাত্রীকে লাঞ্ছনার ঘটনায় গতকাল রোববার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অভিযুক্ত মাদকসেবী মাহবুবের শাস্তি দাবি করে বাংলাদেশ মহিলা পরিষদ, টিআইবির উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি ও প্রথম আলোর বন্ধুসভা নগরে এ মানববন্ধন পালন করে।মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, সৈয়দ হাবিবুর রহমান, জীবন কৃষ্ণ দে, নূরজাহান বেগম, শাহ সাজেদা, মিজানুর রহমান প্রমুখ।এদিকে প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভার সদস্যরা মাদকের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে নগরের বিভিন্ন যানবাহনে ধূমপান ও মাদকবিরোধী স্টিকার লাগিয়ে দেন।