বরিশালে কাঠগড়া থেকে আসামির পলায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে আদালতের কাঠগড়া থেকে এক আসামি পালিয়ে গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আদালতের বিচারক পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ও আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালে ফেনসিডিল আটকের একটি মামলার রায় ঘোষণার কথা ছিল মঙ্গলবার। এর আগে জামিনে থাকা দুই আসামি আদালতে এসে হাজির হয়। রায় ঘোষণার আগ মুহূর্তে এজলাস থেকে কৌশলে আসামি মো. রাসেল পালিয়ে যান। বিচারক এজলাসে ৩০ মিনিট অপেক্ষার পর রায় ঘোষণার দিনক্ষণ পরিবর্তন করেন। পরে হাজির থাকা অপর আসামি মো. মিজানের জামিন বাতিল করে জেলহাজতে পাঠান।