বরিশালে খাল দখলমুক্ত করার দাবিতে পদযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের প্রায় ২০টি খাল দখলমুক্ত করে খালের প্রবাহ বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার কৃষকেরা পদযাত্রা করেছেন।উন্নয়ন সংগঠন প্রান্তজন ট্রাস্ট আয়োজিত এই পদযাত্রা সকাল সাড়ে ১০টায় লাকুটিয়া এলাকা থেকে শুরু হয়ে পাঁচ কিলোমিটার দূরে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। পদযাত্রা শেষে অশ্বিনী কুমার হল চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, একসময় নগরের ২০টি খাল পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার সঙ্গে ছিল যোগাযোগের মাধ্যম। কিন্তু স্বাধীনতার ৪০ বছরের ব্যবধানে সেই খালগুলোর মধ্যে এখন মাত্র আটটি খালের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।