বরিশালে খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের নৌবন্দর এলাকার চরকাউয়া, চাঁদমারীসহ সব খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের উদ্যোগে ব্যানার-ফেস্টুন নিয়ে সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে উপস্থিত হন। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে নৌমন্ত্রী শাজাহান খানের বরাবর স্মারকলিপি দেন।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নগরের সঙ্গে চরকাউয়া, লাহারহাট, নেহালগঞ্জ, তালুকদারহাট ও বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম খেয়া পারাপার। নগরের চরকাউয়া ও চাঁদমারী এলাকায় বিআইডব্লিউটিএ ঘাট ইজারা দেওয়ার পর আর খোঁজখবর রাখে না। এসব ঘাটে ন্যূনতম সেবাও নেই। অথচ ইজারাদারেরা যাত্রীদের কাছ থেকে পাঁচ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করে আসছেন। প্রতিবাদ করতে গিয়ে যাত্রীরা ইজারাদারদের হাতে প্রায়ই লাঞ্ছিত হচ্ছে।