বরিশালে গণিত বিজয়ীদের নিয়ে পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার বসে পিঠা উৎসব ও মেলা। এ উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা পরিষদের (বরিশাল শাখা) সভাপতি রাবেয়া খাতুন।বরিশাল আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী খুদে গণিতবিদদের সঙ্গে নিয়ে এর আয়োজন করে বরিশালের প্রথম আলোর বন্ধুসভা।উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল আমীন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, শিক্ষক পাপিয়া জেসমিন, আবৃত্তিকার কাজী সেলিনা, সোনিয়া আল আকসা, অভিভাবক জাহিদ হোসেন উপদেষ্টা স্বপন কুমার মণ্ডল, এম এ মামুন প্রমুখ।উৎসবে নৃত্য পরিবেশন করেন শামরী রহমান এবং সংগীত পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা।বিকেলে বন্ধুসভার বন্ধুদের বাবা-মা, খুদে গণিতবিদদের অভিভাবক, বরিশাল গণিত ক্লাবের সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নগরের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ উৎসব পরিণত হয় মিলন মেলায়। সবশেষে ভালো পিঠা তৈরির জন্য ছয়জনকে পুরস্কৃত করা হয়।