বরিশালে গাছ চাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলায় ইজিবাইকের (ব্যাটারিচালিত তিন চাকার যান) ওপর গাছ উপড়ে পড়ে যানটিতে থকা দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন নোমান সরদার (২০) ও গোকুল দেবনাথ (৩০)। দুর্ঘটনায় আহত কিশোর রাজিব সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নোমান সরদার উপজেলার কালিকাপুর এবং গোকুল দেবনাথ গুয়াবাড়ি এলাকার বাসিন্দা। আহত রাজিব উপজেলার পূর্বকান্দি এলাকার বাসিন্দা।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান জানান, উপজেলার হরিনাথপুর বাজার থেকে একটি ইজিবাইক মৌলভীর হাটের দিকে যাচ্ছিল। পথে বোর্ড স্কুল এলাকা অতিক্রমকালে সড়কের পাশের একটি বাবলা গাছ ইজিবাইকের ওপর উপড়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক নোমান ও গোকুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।