বরিশালে গোল্ডকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য বরিশালে উদ্বোধন হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার ১০ উপজেলার ১০টি দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। গতকাল সোমবার বিকেলে নগরের শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জাতীয় সংগীত পরিবেশন, পায়রা ও স্মারক বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানের পর বাকেরগঞ্জ ও হিজলা দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক গাজি মো. সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল কালাম আজাদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মণ্ডল, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন। এ ছাড়া ছিলেন ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা।