বরিশালে চরমপন্থী দলের সদস্য নান্নু খান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের উজিরপুর উপজেলার চরমপন্থী দলের সদস্য ও মাদক ব্যবসায়ী সাইদুর রহমান নান্নু ওরফে নান্নু খান ও তাঁর দুই সহযোগীকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নারায়ণপুর বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার নারায়ণপুর বাজার এলাকা থেকে নান্নু খান ও তাঁর দুই সহযোগী মো. মিজানুর রহমান এবং মো. জালিস মাহমুদকে গ্রেপ্তার করে। এরপর নান্নুর স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকায় তাঁর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি কাটা বন্দুক, তিনটি ওয়ান শ্যুটার গান, পাঁচটি গুলি এবং ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।