বরিশালে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বাণিজ্যিক এলাকা কাটপট্টি সড়কে গতকাল বুধবার অগ্নিকাণ্ডে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে চান ইলেকট্রনিক নামের একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। আগুন দ্রুত সংলগ্ন ভেনাস ইলেকট্রিক, লিমন ইলেকট্রিক, বিসমিল্লাহ ইলেকট্রিক এবং নিউ মেডিসিন মার্টে ছড়িয়ে পড়ে। প্রতিটি দোকানে কোটি টাকার পণ্যসামগ্রী ছিল বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ফারুক হোসেন সিকদার জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
সংবাদ পেয়ে মেয়র পদপ্রার্থী শওকত হোসেন, সাংসদ ও মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভাতে সহযোগিতা করেন।