বরিশালে চুরি হওয়া ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার যশোরে, আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুপাতলী থেকে চুরি করে যশোর শহরে এনে বিক্রি করার সময় ট্রাকের যন্ত্রাংশসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন যশোরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম, শংকরপুরের কুদ্দুস ও নীলগঞ্জ তাঁতিপাড়া এলাকার সোহাগ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার তালতলা এলাকার মেসার্স মিঠু আয়রণ স্টোর থেকে পুলিশ ওই যন্ত্রাংশ উদ্ধার করে।