বরিশালে ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশে একটা দুঃসময় চলছে। আদর্শের দুঃসময়, চিন্তার দুঃসময় এবং রাজনীতির দুঃসময়। বাংলাদেশের এখনকার দুঃসময় পরিবর্তন ঘটানো সম্ভব। চলমান দুঃসময় কাটাতে খুব বেশি মানুষের দরকার নেই, অল্প মানুষ দিয়েও এই পরিবর্তন ঘটানো সম্ভব।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের ২২তম সম্মেলনের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিখিল সেন। গতকাল বেলা পৌনে ১১টায় নগরের অশ্বিনীকুমার হল চত্বরে ‘রুখব শিক্ষাবাণিজ্য-সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, এসো লড়ি একসাথে—বাঁচাই মানবতা’ স্লোগান নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় গণসংগীত পরিবেশনের পর জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়।