বরিশালে ছাত্রদলের এক পক্ষের হামলায় অপর পক্ষে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের গোরস্থান রোড এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ছাত্রদলের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলাম ও মো. রুম্মান। রুম্মানকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফিরোজ খানের সঙ্গে ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক টিপু ও তাঁর ভাই জিতুর বিরোধ চলছে। এ নিয়ে তাঁদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।