বরিশালে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ঘোষিত বরিশাল জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল রোববার দুপুরে সদর রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল। পরে তারা নগরের বিবির পুকুর পাড়ে তাৎক্ষণিক সমাবেশের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কমিটি বাতিলের দাবি জানায়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খান মো. আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফিরোজ আল আমিন, মিজানুর রহমান, মামুন মোল্লা, মুশফিকুল ইসলাম, রাফসান আহম্মেদ, ফেরদৌস ওয়াহিদ, মিজান আহম্মেদ প্রমুখ।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করা হয়নি। জেলা ও মহানগরের আহ্বায়ক দুজনই সন্তানের জনক এবং ছাত্রত্ব না থাকার পরও তাঁদের কমিটিতে রাখা হয়েছে। একই সঙ্গে বিএনপির দুই নেতাকেও ছাত্রদলের কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তাঁরা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হস্তক্ষেপও কামনা করেন ।