বরিশালে ছায়া সংসদ বিতর্কে জমজমাট তথ্য মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে শিক্ষার্থীদের ছায়া সংসদ বিতর্কের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার তথ্য মেলার সমাপনী দিন জমজমাট হয়ে ওঠে। খুদে বিতার্কিকেরা দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) নগরের অশ্বিনীকুমার হলে দুই দিনের ওই তথ্য মেলার আয়োজন করে।
ছায়া সংসদ বিতর্কে সরকারি দল ছিল বরিশাল মডেল স্কুল ও কলেজ। আর বিরোধী দল বরিশাল জিলা স্কুল। উত্থাপিত বিল ‘একমাত্র তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নই পারে দুর্নীতি রোধ করতে’-এর ওপর সরকারি ও বিরোধী দল আলোচনায় অংশ নেয়।