বরিশালে জামায়াতের ১০ নেতা-কর্মীগ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে গোপন সভা করার সময় মহানগর জামায়াতের সেক্রেটারি জহিরউদ্দিন মুহাম্মদ বাবরসহ ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের আলেকান্দা আমতলা মোড়সংলগ্ন মজিদ মঞ্জিল নামক একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশ জামায়াতের ওই নেতা-কর্মীদের আটক করে। পরে পুলিশের দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা হচ্ছেন জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, মো. শাহ আলম, মো. আকরাম হোসেন, মো. জব্বার, আবুল বাশার, আবদুল ওহাব, অলিউল্লাহ, আবদুল মান্নান, আহম্মেদ আলী ও আ. ছাত্তার।

পুলিশের একটি সূত্র জানায়, আসন্ন সিটি করপোরেশন নির্বাচন বানচালে নাশকতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে গোপন সভায় মিলিত হন জামায়াতের ওই নেতা-কর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।