বরিশালে জামায়াতের আমিরসহ ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর শাখার আমির মো. মোয়াজ্জম হোসেন, সেক্রেটারি জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, নায়েবে আমির বজলুর রহমান ও প্রচার সম্পাদক মো. শাহ আলমসহ ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরের বটতলা এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন জানান, আজ জাতীয় শোক দিবসে নাশকতা সৃষ্টির জন্য জামায়াতের নেতা-কর্মীরা ওই বাড়িতে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে।