বরিশালে জীবনানন্দ মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপসী বাংলার কবি, নির্জনতার কবি জীবনানন্দ দাশের ১১৭তম জন্মদিন উপলক্ষে বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা শুরু হয়েছে। কবির একসময়ের কর্মক্ষেত্র ব্রজমোহন (বিএম) কলেজে এ মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন।
গতকাল বিএম কলেজের সামনের মাঠে মেলার উদ্বোধন করেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। জীবনানন্দের কবিতার সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়।