বরিশালে জীবনানন্দ মেলা সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে বরিশালে আয়োজিত তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা গতকাল রোববার শেষ হয়েছে। মেলায় জীবনানন্দ দাশের গবেষণামর্ধী বইয়ের পাশাপাশি অন্য কবি-লেখকদের বইয়েরও সমাহার ছিল।
গত শুক্রবার সকালে অমৃত লাল দে মহাবিদ্যালয় প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ড. হায়াৎ মামুদ। জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে মেলার আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় মেলার মাঠে মূল মঞ্চে মেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কবি আসাদ চৌধুরী, সমাজসেবক বিজয় কৃষ্ণ দে, অধ্যাপক হাবিবুল ইসলাম, শিল্পী কাজী মোজাম্মেল হোসেন প্রমুখ।