বরিশালে জেল খাল রক্ষায় মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের জেল খাল রক্ষা এবং এ খালের ওপর কালভার্টের পরিবর্তে সেতু নির্মাণের দাবিতে গতকাল শনিবার সকাল ১০টায় নাজির মহল্লা এলাকায় মানববন্ধন হয়েছে।বরিশাল নদী-খাল-জলাশয় রক্ষা আন্দোলন জেল খালের ওপর নির্মিতব্য কালভার্টের পাশে মানববন্ধনের আয়োজন করে।এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সভাপতি আক্কাস হোসেন বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র জনসম্মুখে নগরের সব খাল বিশেষ করে, জেল খাল রক্ষার অঙ্গীকার করেছিলেন। সেতুর পরিবর্তে কালভার্ট নির্মাণ করে তিনি তাঁর ওয়াদার বরখেলাপ করেছেন। আমরা জেল খাল দখলমুক্ত করতে কালভার্ট নির্মাণ বন্ধের দাবি জানাই।’অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বরিশাল জেলার সভাপতি বিশ্বনাথ দাস মুনশী, বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্য-সচিব মিজানুর রহমান প্রমুখ।