বরিশালে জয়নুল উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়নুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। চারুকলা বরিশাল এ উৎসবের আয়োজন করে। উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার সকাল থেকে আয়োজন করা হয় চিত্রপ্রদর্শনীর।
গতকাল বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলে উৎসবের উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল আলম। উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অশ্বিনীকুমার হলে প্রদর্শনীতে বরিশালের শিশুদের ছবি ছাড়াও জয়নুলের আঁকা ছবির প্রতিলিপি, টেরাকোটার চিত্রপ্রদর্শনী হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।