বরিশালে টমটম খাদে পড়ে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সদর উপজেলায় টমটমে করে পাত্রী দেখতে যাওয়ার সময় টমটমটি খাদে পড়ে কেশব চন্দ্র সাহা (৪৪) নামের এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার লাকুটিয়া সড়কের রেইনট্রিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য কেশব চন্দ্রসহ ওই ইউনিয়নের পাঁচ-ছয়জন লোক পাত্রী দেখার জন্য টমটমে করে বাবুগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে লাকুটিয়া সড়কের রেইনট্রিতলা এলাকায় পৌঁছে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই কেশব চন্দ্র মারা যান। আহত হন চারজন। তাঁদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল বিমানবন্দর থানার এসআই আবদুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।