বরিশালে ট্রাফিক পুলিশ ও ছাত্রলীগ নেতাদের মধ্যে হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানো ও তা আটক নিয়ে ট্রাফিক পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে বরিশাল নগরের কাকলি হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ এ ঘটনায় ছাত্রলীগের এক কর্মীকে আটক করলেও পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাবু নামের ছাত্রলীগের এক কর্মী শনিবার রাত আটটার দিকে সদর রোডের কাকলি মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাফিক পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন তাঁকে থামিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু বাবু বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাঁর মোটরসাইকেলটি আটক করে। খবর পেয়ে বাবুর পক্ষ নিয়ে গাড়িটি ছাড়াতে ঘটনাস্থলে ছুটে আসেন মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুর রহমান ও ছাত্রলীগের আরেক নেতা লিখন। এ সময় পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীরের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে যুবলীগের নেতা মাহমুদুল হক খানের নেতৃত্বে ছাত্রলীগের নেতারা সেখানে গিয়ে তৌহিদুর রহমান ও লিখনকে ছাড়িয়ে নেন। পরে পুলিশ মুচলেকা নিয়ে বাবুকেও ছেড়ে দেয় এবং মোটরসাইকেল থানায় নিয়ে যায়।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহিদুজ্জামান বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।