বরিশালে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’—স্লোগান নিয়ে বরিশালে শুরু হয়েছে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ছয়টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের প্রশাসনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
ইন্টারনেটের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং গ্রামীণফোন এই মেলার আয়োজন করে।
এর আগে সকাল ১০টায় নগরের উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।