বরিশালে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরের একটি বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার মো. সুজন নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সুজন নগরের কাজীপাড়া মুন্সিবাড়ি এলাকার ভুট্টো মিয়ার ছেলে। পারিবারিক সূত্র জানায়, গতকাল দুপুরে সুজনের (১৮) ঘরের দরজায় অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া মেলেনি। এ সময় দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে তাঁর লাশ ঝুলতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই আবু তাহের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।